ইসলামপুর: ইসলামপুরে গ্যাস ডেলিভারি কর্মীকে মারধর! গ্রেফতার না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি
ইসলামপুরে গ্যাস ডেলিভারি কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন গ্যাস ডেলিভারি কর্মীরা। অভিযোগ, গ্যাস ডেলিভারির সময় জোর করে সিলিন্ডার নামাতে গেলে বাধা দেন কর্মী। এরপরেই শুরু হয় বচসা এবং মারধর। আক্রান্ত কর্মীর দাবি, তাঁকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। এর প্রতিবাদে রবিবার বিকালে থানায় বিক্ষোভ দেখান গ্যাস ডেলিভারি কর্মীরা।