বিষ খেয়ে আশঙ্কাজনক এক ব্যক্তিকে নয়াগ্রাম থানার রাঙ্গিয়াম গ্ৰাম থেকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে তিনি কি কারণে বিষ খেয়েছেন তা এখনও জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম যতীন্দ্র মাহাতো।বয়স ৩৪ বছর। বাড়ি নয়াগ্রাম ব্লকের রাঙ্গিয়াম এলাকার । বর্তমান তিনি চিকিৎসাধীন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে।