রায়গঞ্জ: কেন্দ্রের ১২ বছর পূর্তি উপলক্ষে রায়গঞ্জে বিজেপির সাংবাদিক সম্মেলন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার রায়গঞ্জের উকিলপাড়ায় সাংবাদিক সম্মেলন করল বিজেপি। একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ, প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী-সহ অন্যান্য নেতারা। সাংসদ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর গাছ লাগানোর আহ্বান স্মরণ করিয়ে সকলকে গাছ রোপণের আবেদন জানান।