সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হল একজন বাইক আরোহী যুবক। ভাতারের রামচন্দ্রপুরের বাসিন্দা জখম যুবক রাজা বৈরাগ্যকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য বুধবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তার মুখে গুরুতর আঘাত লাগায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা বলগোনা রাজ্য সড়কে রামচন্দ্রপুর এলাকায় এদিন দুর্ঘটনাটি ঘটে। এতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।