নোদাখালি থানা এলাকার বিদিরায় গতকাল সন্ধ্যায় এক মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন নাবালক। অপর একজনের নাম কল্যান কুলে(৫২)। পুলিশ সূত্রে খবর, নাবালকে জুবেনাইল আদালতে পেশ করা হবে। এবং কল্যাণ কুলে কে আলিপুর আদালতে পেশ করা হবে। সূত্রের দাবি এই নাবালক মহিলাকে ডেকে নিয়ে আসে একটি বাড়িতে। এরপরই কল্যান কুলে আসে। তবে তারপর কি ঘটনা ঘটে, সেই রহস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ