মানবাজার ১: গোলকিড্ডি গ্রামে বাইকের ধাক্কায় আহত এক মহিলা
পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা।বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার থানার অন্তর্গত গোলকিড্ডি গ্রামে।আহত ওই মহিলার নাম ভাদু মল্লিক। সূত্র মারফত জানা যায় মানবাজার বান্দোয়ান রাজ্য সড়কে গোলকিড্ডি গ্রামে ওই মহিলাকে একটি বাইক ধাক্কা মারে।ফলে গুরুতর আহত হন তিনি।সাথে সাথে ওই মহিলাকে উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।