পুঞ্চা: পুঞ্চা হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে পুঞ্চা থানায় ডেপুটেশন কর্মসূচি আদিবাসী সংগঠনের
Puncha, Purulia | May 24, 2026 পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশু মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত এবং চিকিৎসককে হেনস্তা করার প্রতিবাদ জানিয়ে পুঞ্চা থানায় স্মারকলিপি কর্মসূচি করলো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। রবিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ এই ডেপুটেশন কর্মসূচি হয়।প্রসঙ্গত পুঞ্চা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।