রায়গঞ্জ: শিল্পীনগরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও নগদ ও লক্ষাধিক টাকার গয়না
রায়গঞ্জের শিল্পীনগরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক পরিবার শিলিগুড়িতে গেলে সুযোগ নেয় দুষ্কৃতীরা। শুক্রবার সকালে বাড়ির চারটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অভিযোগ, আলমারি ভেঙে নগদ ১০ হাজার টাকা ও প্রায় ৪ লক্ষ টাকার সোনার অলঙ্কার চুরি হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলো পুলিশ।