রায়গঞ্জ: রায়গঞ্জ বিধানসভার ছত্রপুর এলাকায় সাংসদকে পাশে নিয়ে প্রচার র্যালী করলেন BJP প্রার্থী কৌশিক চৌধুরী
রায়গঞ্জ বিধানসভার ছত্রপুর এলাকায় সাংসদকে পাশে নিয়ে প্রচার র্যালী করলেন BJP প্রার্থী কৌশিক চৌধুরী। শুক্রবার বিকালে তাদের প্রচার রোড শো ও বাইক র্যালী ছত্রপুর এলাকায় আসে। প্রার্থী কৌশিক চৌধুরীর পাশেই ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রোড শো ও র্যালী করা হয়।