রায়গঞ্জ: ১৫ বছরের চোলাই কারবার বন্ধের দাবিতে থানায় গ্রামবাসী, পাশে বীরঘইয়ের উপপ্রধান
রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পারধা ও পোয়ালতোর এলাকায় চোলাই মদের কারবার বন্ধের দাবিতে রবিবার রায়গঞ্জ থানার দ্বারস্থ হন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অনুরোধে তাঁদের সঙ্গে থানায় যান উপপ্রধান প্রণব বর্মন। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি চোলাই মদ তৈরি ও বিক্রি হচ্ছে। এর ফলে দুর্গন্ধে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং মদ্যপদের আনাগোনায় জনজীবন ব্যাহত হচ্ছে। প্রায় ১৫ বছর ধরে চলা এই বেআইনি কারবার বন্ধে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।