রায়গঞ্জ: কাটমানির অভিযোগে কর্নজোড়ায় সংঘের অফিসে তালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, চাঞ্চল্য এলাকায়
আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কর্নজোড়ার কর্মতীর্থ ভবনে সংঘের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৃহস্পতিবার কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার স্বর্ণজয়ন্তী দলের সদস্যাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঋণ মঞ্জুরের নামে কাটমানি নেওয়া হতো এবং পোশাক তৈরির মজুরিও কম দেওয়া হতো। গোপনে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। বিক্ষোভকারীরা জানান, ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অফিস খুলতে দেওয়া হবে না। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হবে।