রায়গঞ্জ: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় মানুষের ঢল, সোহারই মোড়ে রোটারি ক্লাব ও জীবন রেখার উদ্যোগে স্বাস্থ্য শিবির
রায়গঞ্জের সোহারই মোড়ে শনিবার রোটারি ক্লাব রায়গঞ্জ ও জীবন রেখার যৌথ উদ্যোগে একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সম্পাদক সন্দীপ বিশ্বাস, সভানেত্রী অপর্ণা বসুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। প্রায় দেড়শো মানুষ এই শিবির থেকে পরিষেবা গ্রহণ করেন।