পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, মেমারি ১ ও ২ ব্লকের প্রতিবন্ধীদের বিনামূল্যে সহায়ক যন্ত্র ও সরঞ্জাম বিতরণ শিবির আয়োজিত হয় মঙ্গলবার সকালে। প্রাক্তন সাংসদ সুনীল মন্ডলের উদ্যোগে এলিমকো ও আইওসিএল পশ্চিমবঙ্গ রাজ্য কার্যালয়ের সিএসআর কার্যক্রমে আর্থিক সহযোগিতায় মেমারি ১ সমষ্টি উন্নয়ন অফিস ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এই শিবির আয়োজিত হয়।