রায়গঞ্জ: হাসুয়া হাতে কর্নজোড়ায় ঝোপ জঙ্গল কাটলেন পুলিশ সুপার, স্বচ্ছতা অভিযানে নজির রায়গঞ্জ পুলিশ জেলার
পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে বিশেষ স্বচ্ছতা অভিযানে নামল রায়গঞ্জ পুলিশ জেলা। শনিবার সকালে পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশের নেতৃত্বে কর্নজোড়া পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। অভিযানে পুলিশ সুপারসহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। জমে থাকা জল ও আবর্জনা অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে উদ্যোগ নেওয়া হয়। ডিএসপি (হেডকোয়ার্টার) রোহন ভৌমিক জানান, রায়গঞ্জ পুলিশ জেলার সমস্ত থানায় পর্যায়ক্রমে এই বিশেষ স্বচ্ছতা অভিযান চলবে।