বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের অন্তর্গত রাউথগ্রামের বাসিন্দা প্রহ্লাদ দাস নিজের শোবার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন। পরিবার সূত্রে জানা যায় এদিন সন্ধ্যার সময় মৃত প্রহ্লাদ দাসের বাবা তাঁকে ঘর থেকে ডাকতে গিয়ে দেখে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। বাড়ির লোকজন তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।