চোপড়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চোপড়ার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চোপড়ার বিভিন্ন সংগঠন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। “একটি গাছ মায়ের নামে” এই অঙ্গীকারকে সামনে রেখে শনিবার চোপড়ার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিন চোপড়া বিজেপির কিষান মোর্চার উদ্যোগে ঘরুগছ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি চোপড়া ট্রাফিক গার্ড এবং চোপড়া থানার উদ্যোগেও বিভিন্ন স্থানে গাছের চারা রোপ