রায়গঞ্জ: শারীরিক অসুস্থতায় মানসিক অবসাদ, বিষ খেয়ে আত্মঘাতী ইটাহারের ব্যক্তি, এমন অভিযোগে চাঞ্চল্য
ইটাহারের পতিরাজপুরে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদের জেরে এক ব্যক্তির বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অমিত কর্মকার (৪০)। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে তিনি বিষ খান। প্রথমে ইটাহার হাসপাতালে ও পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিনের দুরারোগ্য অসুস্থতার কারণেই মানসিক অবসাদে তিনি এই সিদ্ধান্ত নেন।