কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার পথে আশা কর্মীদের ওপর পুলিশি হেনস্তার আঁচ এবার পৌঁছাল হাসনাবাদে। গতকালের ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৪টে নাগাদ হাসনাবাদ থানার সামনে এক বিশাল বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন স্থানীয় আশা কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কলকাতায় যাওয়ার সময় পুলিশ তাঁদের গতিরোধ করে এবং অশালীন আচরণ করে। এরই প্রতিবাদে এদিন বিকেলে হাসনাবাদ থানার গেটের সামনে জমায়েত হয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। পুলিশের 'অতিসক্রিয়তা' ও