রায়গঞ্জ: ভোট-পরবর্তী হিংসায় জিরো টলারেন্স: বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, কড়া বার্তা জেলা প্রশাসনের
ভোট-পরবর্তী হিংসা রুখতে কর্ণজোড়ায় সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলা শাসক বিবেক কুমার জানান, শান্তিপূর্ণ নির্বাচন হলেও হিংসা, সম্পত্তি দখল বা অশান্তি বরদাস্ত করা হবে না। রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপাররা স্পষ্ট করেন, কোনও বিজয় মিছিলের অনুমতি নেই। রাজনৈতিক প্রতিহিংসা, দলবদল ঘিরে হামলা বা পুরনো শত্রুতার জেরে অশান্তি ঘটালে অন দ্য স্পট গ্রেফতার করা হবে। জেলা জুড়ে কিউআরটি ও কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে রয়েছে।