বরাবাজার: বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে আয়োজিত হল বিজেপির প্রশিক্ষণ পর্ব
পন্ডিত দিনের দয়াল উপাধ্যায় প্রশিক্ষণ পর্ব আয়োজিত হল ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর উদ্যোগে বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে। দুদিনের এই প্রশিক্ষণ পর্ব শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হল। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাসকে, ছাড়াও জেলার একাধিক কার্যকর্তা এবং বান্দোয়ান মণ্ডল দুইয়ের সমস্ত কার্যকর্তা এবং কর্মীরা।