পশ্চিমবঙ্গ সরকার প্ৰাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এলাকার SHG উপভোক্তাদের অর্থনৈতিক গত ভাবে স্বনির্ভর করার স্বার্থে প্রত্যেকটি গ্রুপে দশটি করে ছাগল ও বিশেষভাবে ছজনকে বকনা গরুর বাচ্চা তুলে দেওয়া হল | উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক টু তৃণমূল কংগ্রেস সভাপতি ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী , হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত ও দপ্তরের কর্মাধ্যক্ষ আসলাম গাজী।