নয়াগ্রাম: হাসপাতাল নয়, এবার স্বাস্থ্যসেবা পৌঁছবে বাড়ির উঠোনে,নয়াগ্ৰামে চালু হল আধুনিক ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট
প্রান্তিক গ্রাম আর দূরত্বের অজুহাত এবার শেষ। স্বাস্থ্য পরিষেবা পেতে আর ব্লক বা হাসপাতালে ছুটতে হবে না। শনিবার দুপুরে নয়াগ্ৰাম ব্লকের আড়রা ১১ নং গ্রাম পঞ্চায়েতের বাক্সাতে আনুষ্ঠানিকভাবে চালু হল অত্যাধুনিক ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিট বা মোবাইল চিকিৎসা যান। সরকারের এই উদ্যোগে উচ্ছ্বসিত লোধা-শবর অধ্যুষিত এলাকার বাসিন্দারা। এই মোবাইল ইউনিটে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি থাকবে ইসিজি, ম্যালেরিয়া সহ প্রায় ৩৫টি রোগ নির্ণয়ের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্য হবে।