মানবাজার ১: রাস্তায় উপর বইছে নর্দমার জল,প্রতিবাদে পথ অবরোধ মানবাজারে
রাস্তায় উপর বইছে নর্দমার জল। সেই দুর্গন্ধযুক্ত জলের কারনে সমস্যায় রয়েছেন এলাকার বাসিন্দারা।ড্রেন পরিষ্কারের দাবিতে পথ অবরোধ মানবাজারে।শনিবার আনুমানিক বেলা ১১ টা থেকে মানবাজার বরাবাজার রাজ্য সড়কে পথ অবরোধ করে স্থানীয়রা।আটকে পড়ে বাস সহ অনেক যানবাহন। পরবর্তীকালে পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।