বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে রয়ালিটি বাড়ানোর কারণে অসুবিধায় পড়েছে ট্রাক মালিকরা। আর সেই রয়েলিটি যদি না কমানো হয় তাহলে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলনের নামতে চলেছে ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মঙ্গলবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সম্পাদক।