বাঘমুণ্ডী: ক্লাসরুমে ফাটল, পর্যাপ্ত রুম নেই, চরম অসুবিধার মধ্যেই শশ হাই স্কুলে চলছে পঠন-পাঠন, বিধায়কের আশ্বাসে আশার আলো
ক্লাসরুমে ফাটল, পর্যাপ্ত রুম নেই, চরম অসুবিধার মধ্যেই স্কুলে চলছে পঠন-পাঠন, নবনির্বাচিত বিধায়ক রহিদাস মাহাতোর আশ্বাসে আশার আলো দেখছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বাঘমুন্ডি ব্লকের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শশ নেতাজি আদর্শ হাই স্কুল। দুই হাজারের বেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে পঠন-পাঠন। পর্যাপ্ত শিক্ষক না থাকায় দীর্ঘদিন ধরে স্কুলে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমানে রাজ্যে পরিবর্তন হয়েছে। তৃণমূলকে হারিয়ে বিজেপি সরকার গঠন করেছে। বাঘমুন্