রঘুনাথপুর ১: যুবতী বধূর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট তদন্তের পর হাসপাতাল থেকে দেহ PM পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ
বছর ২১এর এক যুবতী আদিবাসী বধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা যায়,মৃতের নাম অনিতা সোরেন।তার বাড়ি পাড়া থানার অন্তর্গত ধগড়া গ্রামে।জানা যায়,বুধবার গভীর রাতে অনীতার শারীরিক অসুস্থ দেখা দেয়।মুখ দিয়ে ফেনা বের হতে থাকে।পরিবারের আত্মীয়দের ঘটনাটি নজরে আসতেই তাকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান বিষক্রিয়ার কারণে তার মৃত্যু হয়েছে।