রায়গঞ্জ: মোফাক্কারুল ইসলামের সাথে যোগসুত্রের তথ্য অস্বীকার করে রায়গঞ্জে সুকান্ত মজুমদারকেই পালটা আক্রমন মোশারফ হোসেনের
মোফাক্কারুল ইসলামের সাথে যোগসুত্রের তথ্য অস্বীকার করে রায়গঞ্জে সুকান্ত মজুমদারকেই পালটা আক্রমন মোশারফ হোসেনের। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রীর জনসভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন বলেন, সুকান্ত মজুমদারের প্রশ্নের জবাব আমি কেনও দেবো? আমার বিরুদ্ধে মোফাক্কারুল মিমের প্রার্থী হয়েছিল। মুসলিম ভোট কাটার জন্য পেছন দরজা দিয়ে দাড় করানো হয়েছিল তাকে। আমার সাথে তার কোনও সম্পর্ক নেই।