পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেতোশোলে স্থানীয় তৃণমূল নেতৃত্বদের নিয়ে পাড়া বৈঠকের আয়োজন করা হয় রবিবার সন্ধ্যায়,এইদিন পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাবিবুল শেখ,গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা,মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে মজবুত রাখার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে।