টোটো চালকদের সমস্যা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিশেষ বৈঠক করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মুর্শিদাবাদ জেলার ভরতপুরে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বুধবার বিকেলে জানা গিয়েছে, এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে টোটো চালকদের বিভিন্ন সমস্যা, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জটিলতা এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতারা জানান, এলাকার টোটো চালকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন এবং প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন হয়।