রাত পোহালেই সরস্বতী পূজা তার আগে মণ্ডপ উদ্বোধন কর্মসূচি কুলবেড়িয়া মা কালী সংঘের। আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত নটা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার হাত দিয়ে ভাঙ্গড় বিধানসভার ব্যাওতা ২ এর কুলবেড়িয়া মা কালী সংঘের উদ্যোগে, সরস্বতী পূজার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন সম্প্রীতির বার্তা দিতে শোনা যায় বিধায়ককে। পাশাপাশি এদিন কর্তৃপক্ষ দ্বারা বস্ত্র ও কম্বল বিতরণ করেন গরিব অসহায় মানুষদের মধ্যে।