আজ অর্থাৎ রবিবার দুপুর দুটো বেজে ৩০ মিনিট নাগাদ ভাঙ্গড় হাতিশালা থেকে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আগামী দিনে শুধু ভাঙ্গড় নয় রাজ্যের কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ পশ্চিমবঙ্গে একটাও সরকারি হিমঘর নেই? তা নিয়ে প্রশ্ন তুলে বলেন কেন হিমঘর থাকবে না পশ্চিমবঙ্গের মত কৃষি প্রধান রাজ্যে, যেখানে একটা বড় অংশের মানুষ সরাসরি কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং কিছু মানুষ পরোক্ষভাবে যুক্ত।