রঘুনাথপুর ১: পুরুষের একাউন্টে ঢোকা অন্নপূর্ণা যোজনার টাকা ফেরৎ দিলেন রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশ প্রিয় মাহাত
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছিল তার ব্যাঙ্ক একাউন্টে! তা নিয়ে তোলপাড় হয়েছিল সোস্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম। যিনি এই টাকা ফেরত দেওয়ার আবেদন করেছিলেন সেই ব্যক্তি স্বদেশ প্রিয় মাহাত নিজেই সোমবার অর্থাৎ ১৫ই জুন পুরুলিয়া ট্রেজারির মাধ্যমে সরকারের একাউন্টে সেই টাকা ফেরৎ দিলেন। তিনি বলেন আমার সিদ্ধান্ত মতো আজ আমি টাকা ফেরত করে দিলাম। এই জমা দেওয়ার ক্ষেত্রে পুরুলিয়া মহকুমা প্রশাসন তৎপরতার সহিত যথাযথ উদ্যোগ নেয়।