ছোট জাগুলিয়ায় সরকারি ক্যাম্প যেন ‘লক্ষ্মীলাভের’ উৎস: ১০ দিনে লক্ষাধিক জেরক্স করে বাজিমাত ব্যবসায়ীদের সরকারি প্রকল্পের ফর্ম জমা দেওয়ার লাইনে যখন সাধারণ মানুষের ভিড়, তখন সেই ভিড়কেই মূলধন করে স্বনির্ভরতার নতুন দিশা খুঁজে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়ায় চলমান সরকারি ক্যাম্পে গত ১০ দিনে প্রায় এক লক্ষ জেরক্স করে লাভের মুখ দেখেছেন অস্থায়ী দোকানদাররা। রাজ্য জুড়ে চলা যুবশ্রী (যুব সাথী), কৃষক বন্ধু এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্র