গন্ডাছড়া ডুম্বুরে জমজমাট নৌকা বাইচ ফাইনাল: বিজয়ীদের হাতে লাখ টাকার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিএএডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইএম রাজেশ ত্রিপুরা, রাইমাভ্যালী বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং, মৎস্য দপ্তরের পিও, সমাজসেবী বাসুদেব চাকমা সহ বিশিষ্টজনেরা।