নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ার মধ্যে নির্বাচনী একাধিক বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক করল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসন। ব্লকের বিডিও প্রসুন কুমার প্রামানিক সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে হয় এই বৈঠক। বৈঠকে মুলত আলোচনা হয় যাতে সমস্ত মানুষ এন্যুমারেশন ফর্ম ফিলাপ করেন।কোন যোগ্য ভোটার যাতে তালিকা থেকে না বাদ যায় তার জন্য সচেষ্ট হতে হবে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের।