দুই পবন পুত্রের তাণ্ডবে অতিষ্ঠ মানুষ। ঘটনাটি দেগঙ্গা ব্লকের দেগঙ্গা থানা এবং থানা সংলগ্ন এলাকার ঘটনা। দোকানে ঢুকে খাবার নিয়ে দৌড়ে পালাচ্ছে পবনপুত্রেরা। বৃহস্পতিবার সকাল থেকেই দুই পবন পুত্রকে এলাকায় ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সম্ভবত খিদের জ্বালায় দল ছাড়া হয়ে গেছে তারা। এলাকায় খাবার দেখলেই দোকানে ঢুকে যাচ্ছে। খাবার হাতিয়ে নিয়ে দে ছুট। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ দেখা যায় দুই পবন পুত্র দোকান থেকে রুটি চুরি করে থানার পাচিলের উপরে বসে আরাম করে