রঘুনাথপুর ১: আড়রা অঞ্চলের পাঁচুডাঙ্গা,চুড়িমহল্লা এলাকায় বিজেপির বিজয় মিছিলে উল্লাস
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে সোমবার রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের পাঁচুডাঙ্গা,চুড়িমহল্লা এলাকায় বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। রঘুনাথপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী মামনি বাউর ৪৪ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছে। সেই জয়ের উল্লাসে রঘুনাথপুর বিধানসভার মন্ডল পাঁচের আড়রা অঞ্চলের পাঁচুডাঙ্গা, চুড়িমহল্লা এলাকার বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে জয়ের খুশিতে বিজয় মিছিল আয়োজিত হয়।