চোপড়া: পাহাড় প্রমাণ দূর্নীতির অভিযোগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি
পাহাড় প্রমাণ দূর্নীতির অভিযোগে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির যুব মোর্চা। শনিবার দুপুরে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেওয়া হয়। যুব মোর্চার চোপড়া ব্লক কনভেনার তন্ময় বিশ্বাস জানান, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী শাহিদ আলম পঞ্চায়েতের সাধারণ মানুষের টাকা লুট করেছে এবং সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষের জায়গা জমি দখল করে প্রচুর টাকা লুট করে