রায়গঞ্জ: জাল লটারি-কাণ্ডে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
জাল লটারি-কাণ্ডসহ একাধিক অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসকে শনিবার সকালে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। এর আগে জমি দখল, হুমকি ও তোলাবাজির অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। যদিও পুলিশ কোন নির্দিষ্ট মামলায় গ্রেফতার করেছে তা স্পষ্ট করেনি। রন্তু দাস এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।