বরাবাজার: স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বরাবাজারে বিশ্ব সাইকেল দিবস পালন
বরাবাজার ব্লকে স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পালিত হলো বিশ্ব সাইকেল দিবস। যুব কল্যাণ দপ্তর এবং গ্রাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালি রবিবার সকাল ১১টা নাগাদ ব্লক অফিস থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে পুনরায় ব্লক অফিসে এসে শেষ হয়। র্যালিতে সাইকেল চালিয়ে অংশ নেন বিডিও সমিত রঞ্জন মন্ডল, প্রশাসনিক আধিকারিক, পুলিশ কর্মী, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সমাজসেবীরা। সমাজসেবী জনার্দন সিংহ মোদক বলেন, নিয়মিত সা