একদা লালগড়ে বহু বঞ্চনার আভিযোগ উঠছে। বর্তমানে বদলেছে লালাগড়ের চেহেরা। লালগড়ের কর্ম সন্ধানী যুবকদের কাজের দিশা দেখাতে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীতে নিয়োগের শিবির আয়োজিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত লালগড় থানার সহ যোগিতায় লালগড় ফুটবল মাঠে বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীতে নিয়োগের শিবির হয়। এদিন লালগড় থানা এলাকার প্রায় তিনশো জন যুবক শিবিরে অংশগ্রহণ করেন।