রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহর মন্ডল BJPর বিশেষ বৈঠক আয়োজিত হল রঘুনাথপুর শহরের দলীয় কার্যালয়ে,উপস্থিত মন্ডল সভাপতি সহ অন্যান্যরা
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির একটি গুরুত্বপূর্ন বিশেষ বৈঠক আয়োজিত হল মঙ্গলবার রাত্রে রঘুনাথপুর শহরের নন্দুয়াড়ার বিজেপির দলীয় কার্যালয়ে।উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী ,রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর দীনেশ শুক্লা,বিমান গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।মন্ডল সভাপতি শান্তনু চ্যাটার্জী জানান এদিনের বৈঠকে রঘুনাথপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনা হয়।