রায়গঞ্জ: স্বাস্থ্য সুরক্ষায় নতুন অধ্যায়, রায়গঞ্জ মেডিকেলে HPV টিকাকরণের সূচনা
সারা রাজ্যের সঙ্গে শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য HPV টিকাকরণ কর্মসূচি শুরু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুকান্ত বিশ্বাস, প্রিন্সিপাল ডঃ স্নেহাংশু পান, বিধায়ক কৌশিক চৌধুরী সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। টিকা গ্রহণকারী কিশোরীরা জানায়, প্রথমে কিছুটা ভয় থাকলেও পরে তা কেটে যায়। আগামী তিন মাস রবিবার বাদে প্রতিদিন এই টিকা দেওয়া হবে। পরে নিয়মিত টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে HPV টিকাকে।