বরাবাজার: হঠাৎ বজ্রপাতে বরাবাজার বস্তি এলাকায় মৃত্যু হলো দুটি মহিষের
বর্ষার শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের নির্মম আঘাত নেমে এলো পুরুলিয়া জেলায়। বজ্রপাতে মৃত্যু হলো দুটি নিরীহ গবাদি পশুর। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বরাবাজার বস্তি এলাকায়। এই আকস্মিক দুর্ঘটনায় গভীর সংকটে পড়েছে এক দরিদ্র কৃষক পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মাঠের কাজ শেষ করে নিজের দুটি কাড়াকে বাড়িতে নিয়ে আসেন ওই কৃষক। বাড়ির পাশে একটি গাছের সঙ্গে পশু দুটিকে বেঁধে রাখার সময় হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মেঘ