ইটাহার: আম বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় চাঁকলা এলাকায় মৃত্যু এক হরিশচন্দ্রপুরের এক ওষুধ কোম্পানির কর্মীর
ভর দুপুরে আম বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু এক ওষুধ কোম্পানির কর্মীর। শুক্রবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের চাঁকলা এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কে। মৃতের নাম উৎপল দা(২৮)। বাড়ি মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার কনুয়া গ্রামে। জানা গিয়েছে, উৎপল শুক্রবার দুপুরে চূড়ামণের দিক থেকে বাইক চালিয়ে ইটাহারের দিকে আসছিলেন। সেই সময় ইটাহারের দিক থেকে চূড়ামণ মুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে মৃত্যু হয় উৎপলের।