ডোমজুর থানার অন্তর্গত জালান কমপ্লেক্সে অভিযান গোয়েন্দাদের।এখানে একটি ভোজ তেল তৈরীর কারখানায় অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।সঙ্গে ছিলো ডোমজুর থানার পুলিশ শনিবার আনুমানিক দুটো ৪৫ নাগাদ।অভিযোগ এখানে একটি নামী কোম্পানীর নামে নকল তেল তৈরী হতো।গোপন সূত্রে সেই খবর পায় পুলিশ।প্রচুর তেল বাজেয়াপ্ত করা হয়।আটক করা হয়েছে দুজনকে।