আড়শা: প্রাকৃতিক কৃষির উপর দুদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল লছমনপুর গ্রামে
Arsha, Purulia | Jun 25, 2026 প্রাকৃতিক কৃষির উপর দুদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। আড়শা কৃষি দফতরের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার শিবিরটি অনুষ্ঠিত হয় লছমনপুর গ্রামে। শিবিরে ছিলেন আড়শা ব্লকের সহ -কৃষি অধিকর্তা শুভদীপ কারক,ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাতো প্রমুখ। সহ- কৃষি অধিকর্তা বলেন,"দুদিনেই প্রাকৃতিক কৃষির গুরুত্ব কৃষকদের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ২৫ জন চাষির হাতে ধান বীজ, জৈব সার সহ চাষের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে।