রায়গঞ্জ: প্রসবের অপেক্ষা, তার আগেই মৃত্যু! ৯ মাসের গর্ভবতীর ঝুলন্ত দেহ উদ্ধার রায়গঞ্জে
রায়গঞ্জ থানার খলসী এলাকার মালদা পাড়ায় ৯ মাসের গর্ভবতী আলমেরা বেগমের (৩১) ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় তিনি নিজের ঘরে গলায় ফাঁস দেন। চিকিৎসকের কাছ থেকে সিজারের সম্ভাবনার কথা জানার পর তিনি উদ্বিগ্ন ছিলেন বলে দাবি পরিবারের। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।