রায়গঞ্জ: রায়গঞ্জে দখলমুক্ত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক মীনাক্ষীর
রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে সিটু অনুমোদিত উত্তর দিনাজপুর মোটর ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের দখলমুক্ত কার্যালয়ের উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জী, পলাশ দাশগুপ্ত-সহ অন্যান্য নেতা-কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী কেন্দ্র ও রাজ্য সরকারকে স্বৈরাচারী বলে অভিযোগ করেন। তাঁর দাবি, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে।