কাঁকসা: কাঁকসার শ্যামরূপা মন্দিরে অষ্টমীর তোপধ্বনি আর বলির প্রথা নিয়ে উৎসব
কাঁকসার গড় জঙ্গলের প্রাচীন শ্যামরূপা মন্দিরে প্রতিবারই অষ্টমীর সন্ধ্যায় তোপধ্বনি পড়ে বলি শুরু হয়। চারদিন ধরে ভক্তদের মেলা বসে, নরনারায়ণ সেবা চলে। এই পুজোতে প্রতিবছর ১০ হাজারের বেশি মানুষ অংশ নিতে আসেন।